Friday, June 19, 2026

বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দেওয়ার জন্য চার ঘণ্টা ধরে রায়দীঘির মানুষ অপেক্ষা করেছেন শুক্রবার। আর তাঁদের এই উৎসাহ দেখেই দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Parganas) থেকে ফের একবার বিরোধীদের ধরাশায়ী করতে প্রত্যয়ী অভিষেক। যেভাবে রায়দীঘির (Raydighi) মানুষ না চাইতেই দুহাত ভরে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সেভাবেই এবার মথুরাপুরকে (Mathurapur) মহকুমার আগ্রিম আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজ্যে ২০১১ সালে পরিবর্তন হলেও তার সূচনা কীভাবে দক্ষিণ চব্বিশ পরগণা থেকে হয়েছিল, রায়দীঘির সভায় তা বর্ণনা করেন অভিষেক। তিনি জানান, এই দক্ষিণ ২৪ পরগনার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। সিপিআইএমের (CPIM) বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ের চাকাটা এই দক্ষিণ ২৪ পরগনাতে (South 24 Parganas) ২০০৮ সালে ঘুরেছিল। দক্ষিণ ২৪ পরগনা সমস্ত রাজ্যকে পথ দেখিয়েছিল।

ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে দক্ষিণ চব্বিশ পরগণায় যে উন্নয়নমূলক কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এক এক বার, তা গোটা রাজ্যে তো বটেই গোটা দেশেও অনুকরণীয় হয়েছে। নিজের দায়িত্বের কথা মনে করিয়ে অভিষেক প্রতিশ্রুতি দেন, আর আমি যখন এই জেলায় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছি, তখন নিশ্চিন্ত থাকুন। আগে যদি কোনও পরিষেবা পাওয়া যায়, আপনাদের দক্ষিণ ২৪ পরগনা সবার আগে পাবে।

যে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোট দখলের চেষ্টা চালাচ্ছে, অন্যান্য সব নির্বাচনী প্রচারের মতো রায়দীঘি থেকেও সেই বিজেপির স্বরূপ প্রকাশ করেন অভিষেক। তাই মথুরাপুর-রায়দীঘিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচার সভার আগেই সেখানকার মানুষের সঙ্গে আমীষের সম্পর্ক তুলে ধরার অনুরোধ করেন অভিষেক। বাঙালির মাছ মাংস ছিনিয়ে নেওয়া বিজেপিকে অভিষেকের বার্তা, নরেন্দ্র মোদির আসার কথা আছে মথুরাপুরে। আমার ছবিটা আগামীকালের খবরের কাগজে না চেপে এই হাতগুলোর ছবি ছাপবেন। আর নরেন্দ্র মোদির মঞ্চে ১৯ তারিখ দেখিয়ে দেবেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন হাতে রুই-কাতলা-ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। বহিরাগতরা শেষ কথা বলে না, বাঙালি শেষ কথা বলে। আজ মাছ হাতে প্রচার করছে, এরপর মাছ বিক্রি করা করাবো।

আরও পড়ুন : দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

যে দক্ষিণ চব্বিশ পরগণা তৃণমূলকে বিপুল জনসমর্থন দিয়েছে, সেই রায়দীঘির মঞ্চ থেকে প্রতিদান জানালেন শুক্রবার অভিষেক। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা চাননি আমার কাছে। কিন্তু আগামী পাঁচ বছরও লাগবে না। যত দ্রুত সম্ভব মথুরাপুরকে মহকুমা করে দেব আমি, কথা দিয়ে গেলাম। এর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি নিশ্চিতভাবে বলবো। এটা আপনাদের পাওনা। যদি কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, আলিপুর হয়, তাহলে মথুরাপুর কেন নয়। নিশ্চিতভাবে হবে যত দ্রুত সম্ভব মথুরাপুর মহকুমা আমরা করব। আমি কথা দিচ্ছি। মহকুমা আদালত, মহকুমা অফিস – আপনাদের অনেক সুবিধা হবে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...