Friday, June 19, 2026

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

Date:

Share post:

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা এবং বেরনোয় বাধা দেওয়া হচ্ছে। তাই শনিবার পুনরায় এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য হল ইরান। ফলে আবারও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও এনেছে ইরান।

এখনই ইরানের জাহাজ আটকানো থেকে বিরত হবে না আমেরিকা, একথা সাফ জানিয়ে দিয়েছে। ইরানের জয়েন্ট মিলিটারি কম্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, হরমুজে সশস্ত্রবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে। আমেরিকা অবরোধ না তোলা পর্যন্ত, ইরানও হরমুজকে পুরোপুরি উন্মুক্ত করবে। আরও পড়ুন: নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!

পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ জানান, “এক ঘণ্টায় সাতটি মিথ্যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।” তবে কী মিথ্যাচার করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা যদিও জানাননি গালিবাফ।

আজ সকালে হরমুজ পেরোতে সফল হয়নি চারটি ভারতীয় এবং দু’টি গ্রিক ট্যাঙ্কার। Sanmar Herald, Desh Garima, Desh Vaibhav, Desh Vibhor—এই চারটি জাহাজ দুবাই থেকে হরমুজের দিকে যাচ্ছিল। কিন্তু মুখ ঘুরিয়ে ফিরে যেতে দেখা গিয়েছে তাদের। ইরানের কাসিম দ্বীপের কাছে একাধিক জাহাজ চোখে পড়েছে। যে দু’টি গ্রিক জাহাজ আটকে গিয়েছে, সেগুলির নাম, Nissos Keros, Minerva Evropi, ওই দু’টি জাহাজে ৮৩ লক্ষ ব্যারেল তেল রয়েছে।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...