Saturday, June 20, 2026

IPL: ইডেনে বৈভব ঝড় রুখে ছন্দে ফিরলেন বরুণ-নারিন

Date:

Share post:

 

বৈভবের মঞ্চে ছন্দে ফিরলেন বরুণ চক্রবর্তী। সপ্তম ম্যাচে অবশেষে ছন্দে ফিরলেন কেকেআরের স্পিন জুটি। I ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলল রাজস্থান।

 

বৈশাখের বেলাশেষে গরমের মধ্যেই ৪৫ হাজার দর্শক এলেন ইডেনে। কেকেআরের ডেরায় আকর্ষণ ছিল বৈভব সূর্য বংশী ও জয়সওয়ালকে নিয়ে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান।

বৈভব সূর্যবংশী ইডেনে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। আক্রমনাত্বক ছন্দে খেলতে শুরু করেন।
পাওয়ার প্লে তে ৫৬ রান তোলে রাজস্থান।
দু বার সুযোগ দিলেন কিন্তু নাইটরা তা কাজে লাগাতে পারলেন না। অবশেষে ২৮ বলে ৪৬ রান করে বরুণের বলে আউট হলেন।

৬ টা চার , দুটো ছক্কা মারলেন।আশা জাগিয়েও প্রত্যাশা পূরণ করতে পারলেন না বৈভব।
অন্য দিকে জয়সওয়াল কিছুটা স্লো খেলতে থাকেন। ২৯ বলে ৩৯ রান করে নারিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। এরমধ্যেই ধ্রুব জুড়েল ৫ রানে আউট হলেন। কেকেআরের দুই স্পিনার চাপে ফেললেন রাজস্থানকে।

বরুণ কার্তিকদের বোলিংয়ে ১৫৫ রানে গুটিয়ে গেল রাজস্থান। হেটমায়ার, জাদেজারা রান পেলেন না। এক ওভারে তিন উইকেট নিয়ে রাজস্থানকে অল্প রানেই আটকে রাখলেন কার্তিক ত্যাগী। বরুণ ও কার্তিক তিনটি করে উইকেট নিলেন, নারিন নিলেন ২ উইকেট।

_

_

_

_

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...