Friday, June 19, 2026

IPL: রিঙ্কুর ব্যাটে চাপমুক্তি, বৈভবদের বিরুদ্ধে প্রথম জয় হাসিল কেকেআরের

Date:

Share post:

প্রথম জয় পেল কেকেআর(KKR)। ইডেনে রাজস্থানের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল নাইটরা। রিঙ্কু অনুকূলের ব্যাটে চাপমুক্তি,অবশেষে সপ্তম ম্যাচে জয়ের দেখা পেল কেকেআর। রাজস্থানের বিরুদ্ধেও হারের ধারা অব্যাহত থাকছিল প্রায় । ইডেনে কেকেআরের বিরুদ্ধে জয়ের দুয়ারে পৌঁছে গিয়েও খালি হাতে ফিরতে হল রাজস্থানকে। সৌজন্যে রিঙ্কু আরও একবার প্রমান করলেন ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী। জয়ের জন্য স্কোরবোর্ডে দরকার ১৫৬ রান। কিন্তু কেকেআর ব্যাটাররা রক্ত চাপ বাড়িয়ে দিলেন।

বরুণ, নারিন, ত্যাগীদের বোলিংয়ে কেকেআর রাজস্থানকে ১৫৫ রানে আটকে রাখে। বৈভব শুরুতে ঝড় তুললেও সেটা কালবৈশাখি হল না। ২৮ বলে ৪৬ রান করে ফিরলেন। জয়সওয়াল ২৯ বলে ৩৯ রান করলেন। কেকেআর বোলাররা নিজেদের কাজটা সফল ভাবে করলেন হেটমায়ার, জাদেজা, জুড়েল, রিয়ান পরাগদের অল্প রানেই ফেরালেন। এই ম্যাচে বরুণ ও কার্তিক নিলেন তিনটি করে উইকেট, নারিন পেলেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আর্চারের প্রথম বলে আউট হলেন শেইফার্ত, রাহানেও ০ রানে আউট হলেন , রঘুবংশী আউট হলেন ১০ রানে। পাওয়ায় প্লে তে খারাপ পারফরম্যান্স অব্যাহত থাকল। ২৫ কোটির গ্রিন ২৭ রানে রবির স্পিনে বোকা বেনে গেলেন। পাওয়েল ২৩ রান করে জাদেজার বলে ফিরলেন। রমনদীপ ১০ রানে আউট হলেন। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো খাদের কিনারায় চলে যায় কেকেআর।
এরপর খেলা ধরলেন রিঙ্কু ও অনুকূল। খাদের কিনারা থেকে টান টান উত্তেজনার মুহূর্তে নিয়ে গেলেন ম্যাচকে।

শেষ ১২ বলে ২১ রান দরকার ছিল কেকেআরের। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। সহজ ভাবেই জয় এনে দিলেন রিঙ্কু। ৩৪ বলে ৫৩ রান করলেন রিঙ্কু, ১৬ বলে ২৯ রান করলেন অনুকূল। ৭৬ রানের অনবদ্য পার্টনারশিপে জয় এল। কথায় আছে ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। সেটা আরও একবার প্রমাণ হল ইডেনে ,আট রানে রিঙ্কুর ক্যাচ ফসকালেন বার্গার। ম্যাচের টার্নিং পয়েন্ট ওটাই। পয়েন্ট তালিকায় লাস্ট বয়ের তকমা মুচল কেকেআর।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...