Saturday, June 20, 2026

ভোটে বাইরের লোক! চিঠি ভাইরাল বিজেপির, প্রশ্ন তুললেন কুণাল

Date:

Share post:

বাংলার ভোটে জেতার জন্য এবার ভিন রাজ্য থেকে লোক আনছে বিজেপি? বিজেপির প্যাডে লেখা এক তথাকথিত ‘গোপন’ নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (যদিও ওই ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। কুণালের কটাক্ষ, বাংলায় পায়ের তলায় মাটি নেই জেনেই এখন বাইরে থেকে লোক এনে ভোট লুটের ছক কষছে গেরুয়া শিবির।

রবিবার কুণাল ঘোষ তাঁর পোস্টে বিজেপি-র ওই নির্দেশিকাটি তুলে ধরে প্রশ্ন তুলেছেন। ভাইরাল হওয়া নির্দেশিকায় (যদিও ওই ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা যাচ্ছে, ভিন রাজ্য থেকে আসা বিজেপি কর্মীদের রাজকীয় থাকা-খাওয়া ও নিরাপত্তার জন্য জেলা অফিসগুলোকে অঢেল টাকা খরচের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টে কুণাল লেখেন, “এই নির্দেশিকা সত্যি হলে ধরতে হবে প্রচুর টাকা আর বাইরের লোক আসবে। ফলে সত্যতা যাচাই জরুরি। আর সত্য হলে নজরদারি দরকার। এলাকায় গাছ ঠিক করে রাখুন। ভুয়ো ভোটার ঢোকালে বা অশান্তি করতে এলে তাদের ভোটের বিকেল পর্যন্ত বেঁধে রাখতে হবে।”

আরও পড়ুন- IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...