Saturday, June 20, 2026

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু

Date:

Share post:

আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, রবিবার সকাল ৬টা নাগাদ এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন আহত হয়েছেন। তিনটি পৃথক স্থানে গুলি চালানো হয়েছে। গাড়ি নিয়ে ধাওয়া করার পরে পুলিশ (Police) সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে খুন করেছে।

নিহত বন্দুকবাজের নাম প্রকাশ করেনি পুলিশ (Police)। জানা যায়নি মৃত শিশুদের পরিচয়ও। তবে নিহত শিশুদের মধ্যে কয়েক জন ওই আততায়ী বন্দুকবাজের সন্তান বলে অনুমান তদন্তকারীদের।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লুইজিয়ানা স্টেট পুলিশ। ঘটনা সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। বন্দুক-হামলা প্রসঙ্গে লুইজিয়ানার মেয়র টম আর্কেনো বলেন, “অত্যন্ত মর্মান্তিক। সম্ভবত শহরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আজকের সকালটা খুব দুঃখজনক।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...