Monday, April 20, 2026

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

Date:

Share post:

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে খাদে উল্টে যায় একটি যাত্রিবাহী বাস(Bus)। এদিনের দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। চারজনের অবস্থা গুরুতর ছিল, যাঁদের পরে রাজৌরির জিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হঠাৎ উল্টে গিয়ে খাদে পড়ে যায় বাসটি।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনে গুরুতর আহতদের এয়ারলিফট করার ব্যবস্থাও করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পাহাড়ের রাস্তার বিপজ্জনক বাঁক এবং গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাসটি।

Related articles

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের...

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

বেলডাঙা (Beldanga Violence) অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো NIA।...

১১০০ কোটি টাকার অবৈধ লেনদেন! সোনা পাপ্পু-জয় ঘনিষ্ঠ যোগ, দুই পুত্রসহ শান্তনুকে তলব ED-র

ধৃত বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে প্রায় ১১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...

IPL: দলের হারে চোখে জল বৈভবের, সান্তনা দিলেন কেকেআর ক্রিকেটার

প্রত্যাশা থাকলেও ইডেনে তা পুরোপুরি প্রমাণ করতে পারেননি বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। এমনকি কাছে গিয়েও জয় অধরাই থেকেছে রাজস্থান...