Sunday, June 21, 2026

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

Date:

Share post:

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা সেখানে প্রচার করেছেন। তৃণমূল নেত্রী নিজে কর্মিসভা থেকে জনসংযোগ করেছেন। সোমবার দিনভর রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারের শেষে নিজের কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মঞ্চ থেকে এলাকার মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই বিজেপির মুখোশ খুলতে গিয়ে নির্বাচনী প্রচারে বিজেপির কালো টাকার পর্দা ফাঁস করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বলেছিল কালো টাকা (black money) সব ফিরিয়ে নিয়ে আসবে। কালো টাকা এত নিয়ে এসেছে যে ১০০ হেলিকপ্টার আর বড় বড় ফ্লাইট নিয়ে বাইরের রাজ্য থেকে টুরিস্ট মুখ্যমন্ত্রীদের, মন্ত্রীদের নিয়ে এসে বসে আছে।

শহরের অভিজাত হোটেল-রেস্তোঁরা এলাকায় গিয়ে মানুষের বর্তমান সময়ের একটি জ্বলন্ত সমস্যা – গ্যাসের সমস্যা – নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, দ্রব্যমূল্য কোথায় বেড়ে গিয়েছে। আজ গ্যাসের দাম কত? আজ গ্যাস পাচ্ছেন কারণ আমি মধ্যস্থতা করেছি। কিন্তু আগামী দিনে আপনারা গ্যাসও পাবেন না। আপনাদের রেস্টুরেন্ট, হোটেল কীভাবে চলবে?

আরও পড়ুন : ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

মঞ্চের বক্তব্য পেশের পরই স্থানীয় এলাকায় নিবিড় জনসংযোগে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এলাকার আটটি আবাসনে আলাদাভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কোথাও স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে পরিষেবাগত পরিস্থিতির খোঁজ নেন। আবার কোথাও নির্বাচনে তৃণমূলের প্রতিশ্রুতিগুলির কথা তুলে ধরেন। তবে সব ক্ষেত্রেই সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার রোধ করা হয়।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...