Sunday, June 21, 2026

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

Date:

Share post:

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড (flying squad of election commission) তামিলনাড়ুর শিবগঙ্গায় কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের দলীয় কার্যালয় থেকে নগদ ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা বাজেয়াপ্ত করে। হঠাৎ ক্ষিপ্ত জনতা ওই টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ।

সূত্রের খবর, নির্বাচন কমিশন জানতে পারে কারাইকুদি এলাকায় কার্তির দলীয় কার্যালয়ে ভোটারদের মধ্যে বিলি করার জন্য কয়েক লক্ষ টাকা নগদ রাখা আছে। সোমবার ওই কার্যালয়ে গিয়ে ফ্লাইং স্কোয়াড তিনটি ব্যাগে থাকা ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা বাজেয়াপ্ত করে। টাকা গোনার সময়ে পালানিয়াপ্পান নামে স্থানীয় এক বাসিন্দা তাঁদের টাকা গোনার ভিডিয়ো রেকর্ড করার কথা বলছিলেন। স্কোয়াডের কর্মীরা ভিডিও করার সময় প্রায় তিরিশ লোক স্কোয়াডের কর্মীদের উপর চড়াও হন এবং সব টাকা লুট করে পালিয়ে যান। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের রেড করার গাড়ির চাবি নিয়ে পালিয়ে যান কেউ। স্বাভাবিকভাবেই এলাকা থেকে যেতে পারেনি ফ্লাইং স্কোয়াডের কর্মীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দেবাকোট্টাইয়ের সাব কালেক্টর আয়ূষ ভেঙ্কট ভাটস এবং কারাইকুদির অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার আশিস পুনিয়া। নির্বাচন কমিশনের লোকজনের থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। ফ্লাইং স্কোয়াডের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে যদিও পালানিয়াপ্পানকে গ্রেফতার করা হয়। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...