Sunday, June 21, 2026

তিন সপ্তাহ পার নিখোঁজ পরিচালক! কী পদক্ষেপ স্ত্রী মৌপিয়ার

Date:

Share post:

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukharjee)। স্বামী কোথায়, কেমন আছেন— সেই উত্তর পেতে এখন দিশেহারা তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় (Moupia Banerjee)। এবার সংবাদপত্রে নিরুদ্দেশ কলমে বিজ্ঞাপন দিলেন তিনি। যদি কোনও সহৃদয় ব্যক্তি উৎসবের খোঁজ দিতে পারেন, সেই আশায় বুক বেঁধেছেন তাঁর পরিবার। আরও পড়ুন: অপুর সুর-স্মৃতিতে ‘রাগ বিভূতি’: বিভূতিভূষণ-স্মরণে দেবজ্যোতির নতুন রাগ ও বন্দিশএক দুপুরে ব্যাঙ্কের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব মুখোপাধ্যায়। স্ত্রীকে জানিয়েছিলেন, টাকা তুলতে ব্যাঙ্কে যাচ্ছেন। কিন্তু সেই যে বেরোলেন, তারপর আর ফেরেননি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও স্বামী না ফেরায় যোগাযোগ করার চেষ্টা করেন মৌপিয়া, কিন্তু উৎসবের ফোনটি বন্ধ ছিল। এরপরই চারদিকে খোঁজখবর শুরু করেন তাঁর পরিজনরা। উৎসবের নিখোঁজ হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রথম সরব হন মৌপিয়া। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশের তরফে দ্রুত খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্রমেই নিরাশ হয়ে পড়ছেন তিনি। মৌপিয়ার কথায়, “থানায় থানায় হন্যে হয়ে ঘুরেছি। প্রথমে পুলিশের কথায় কিছুটা আশ্বস্ত হলেও এখন আর কোনও আশার আলো দেখছি না। তাই বাধ্য হয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হলো।”

পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় টলিউডের সহকর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে খোঁজ পাওয়ার আবেদন জানিয়েছেন অনেকেই। ব্যাঙ্কে যাওয়ার পথে কোনও দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ, যদিও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...