Sunday, June 21, 2026

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

Date:

Share post:

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং শ্যালককে। রাস্তায় একটি গন্ডগোলের সময় এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

গত শনিবার অশান্তির সূত্রপাত। পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় ঘটনাটি ঘটে। বছর ত্রিশের ইউসুফ খান নামে এক স্থানীয় যুবক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন।৩৫ বছরের ওই যুবক ইউসুফ পঠানের( Yusuf Pathan) আত্মীয়। তাঁর গাড়ির চাকা পড়ে খানাখন্দে জমা জলে। সেই জল ছিটকে লাগে পথচারী শোয়েব খানের গায়ে। বিষয়টি নিয়ে অশান্তির সূত্রপাত হয়। প্রাথমিক বচসার পর সেখানেই বিষয়টির সমাপ্তি হয়।

কিন্তু বিষয়টি এখানে থেমে যায়নি, ইউসুফ খান বাড়ি ফেরার পর ঘটনার কথা তাঁর পরিবারকে জানান। পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে থানা নিয়ে যাওয়ার পথে ইউসুফের শ্বশুর খালিদ খান । তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্র উমরশাদ খান, মূল অভিযুক্ত শোয়েব ও আরও এক অভিযুক্ত শেহবাজ পাঠান। উভয়পক্ষের মধ্যে রাস্তাতেই শুরু হয় অশান্তি।

ঘটনাস্থলে খালিদ, উমরশাদ, শোয়েব ও শেহবাজ মিলে ইউসুফ খান ও তাঁর আত্মীয়দের লাঠি এবং বেসবল ব্যাট দিয়ে আক্রমণ করেন। ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক ও আত্মীয়দের বিরুদ্ধে হামলা ও গুরুতর শারীরিক আঘাত এমনকি খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল সাংসদদের শশুর সহ তিন আত্মীয়কে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...