Wednesday, April 22, 2026

খবর ১০০ ভাগ সত্যি! কমিশনের দাবি উড়িয়ে পোস্ট শ্রীজাতের

Date:

Share post:

প্রথম দফা ভোট গ্রহণের আগের দিন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে দিনভর চলল তীব্র নাটকীয়তা। একদিকে নির্বাচন কমিশন (Election Commission) এই খবরকে ‘ভুয়ো’ বলে দাবি করেছে। অন্যদিকে খোদ শ্রীজাত ফেসবুকে পোস্ট (Facebook post) করে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি ‘একশো ভাগ সত্যি’। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও পড়ুন: IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

বুধবার সকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি জটিল হয় যখন নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয় যে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং খবরটি ‘ভুয়ো’। কিন্তু তারপরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে শ্রীজাত লেখেন, “আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।”

ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত কবিতা নিয়ে। ‘অভিশাপ’ কবিতাটি প্রকাশের পর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল। প্রাণনাশের হুমকির পাশাপাশি কবির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। সেই পুরনো আইনি জট নিয়েই গ্রেফতারির খবর রটে। খবর যায় মমতার কানেও। বুধবার জনসভা থেকে তিনি বলেন, “সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ফোন করলাম। ব্যাপারটা কী? এসব কী হচ্ছে? পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেই না। বিজেপিকে চেনে এখন। আমি অ্যালার্ট করে বলছি, পরে কিন্তু এখানেই আপনাদের কাজ করতে হবে।”

Related articles

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...

পহেলগাম সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

পহেলগামে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগামে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...