Tuesday, June 23, 2026

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে রাজ্যের একাধিক স্পর্শকাতর জেলা থেকে এই ধরপাকড় করা হয়েছে। ধৃতদের মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমের ঘটনার গুরুত্ব সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মুর্শিদাবাদের নওদায় অশান্তি সৃষ্টির অভিযোগে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের দুবরাজপুরে গোলমালের ঘটনায় ধরা হয়েছে তিনজনকে। এছাড়া বীরভূমেরই সাঁইথিয়া ও মুরারই এলাকা থেকে চারজন করে মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গোলমাল পাকানোর আগাম আশঙ্কায় সারা রাজ্য থেকে মোট ৫৭০ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে।

ভোট শুরুর আগে থেকেই কমিশন কড়া অবস্থান নিয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও ভোট চলাকালীন বিভিন্ন বুথে ছাপ্পা বা বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে প্রার্থীরাও বাধার মুখে পড়েন। কমিশনের দাবি, অশান্তি রুখতে যেখানেই অভিযোগ এসেছে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনগুলির কাছ থেকে দফায় দফায় রিপোর্ট তলব করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট থানাগুলি।

আরও পড়ুন – কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...