Saturday, April 25, 2026

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

Date:

Share post:

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই আমরা সেগুলোতে এগিয়ে গিয়েছি! প্রথম দফার ভোটশেষে শুক্রবার মধ্য হাওড়ার নির্বাচনী জনসভা থেকে প্রত্যয়ী হুঙ্কার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

শুক্রবার হাওড়া ময়দানে মধ্য হাওড়ার তৃণমূলের প্রার্থী অরূপ রায়, শিবপুরের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, দক্ষিণ হাওড়ার প্রার্থী নন্দিতা চৌধুরী ও উত্তর হাওড়ার প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে ভিড়ে ঠাসা জনসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪ তারিখ ভোটের ফল বেরোলেই বিজেপি দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে! বৃহস্পতিবার ভোটের হার দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তাই অমিতবাবু প্রশাসনকে নিয়ে বৈঠক করছেন। কিন্তু কিছুতেই কিছু হবে না! এসআইআরের নামে বিজেপি যেভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করেছে, লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে— বৃহস্পতিবার ভোটের মাধ্যমে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখিয়েছে বাংলার মানুষ। ৯৩ শতাংশ ভোট দিয়ে মোদিবাবুকে যোগ্য জবাব দিয়ে দিয়েছেন বাংলার মানুষ! এবার গণতান্ত্রিকভাবে বদলা নেওয়া হচ্ছে!

এদিন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিকর কুৎসা রটিয়েছেন, তার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রীর কথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যে ভাষায় আক্রমণ করছেন, তার নিন্দার ভাষা নেই! বাংলার ছাত্রসমাজ, যুবসমাজ এর প্রতিবাদ করবে! ভিনরাজ্যে বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেয়। হোটেল ভাড়া অবধি দিতে চায় না। তারাই আবার বাংলায় এসে ভোট চান। ওদের লজ্জা হওয়া উচিত! এদিন হাওড়ার উন্নয়ন নিয়েও একাধিক কাজের কথা উল্লেখ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, হাওড়ার শহরের ড্রেনেজ সিস্টেমের উন্নতির জন্য একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেটা শীঘ্রই কার্যকর হবে। পাশাপাশি হাওড়া স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে রূপান্তরিত করার পরিকল্পনা আমি রেলমন্ত্রী থাকাকালীন করেছিলাম। এছাড়াও দক্ষিণেশ্বর, বেলুড়, বেলুড় মঠ স্টেশনের আধুনিকীকরণের কাজও আমার আমলে হয়েছিল। বাংলা এখন পর্যটন ও শিল্পের অন্যতম ডেস্টিনেশন পয়েন্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন- বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...

ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র

প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময়...

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...