Thursday, June 25, 2026

বারাকপুরে রাজ-রাজত্ব কায়েম রাখতে পথে নামছেন শুভশ্রী

Date:

Share post:

বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র দিন চারেক বাকি। ঝোড়ো প্রচার সারছেন রাজনৈতিক প্রার্থীরা। এবার বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে নির্বাচনী প্রচারে নামছেন তাঁর সহধর্মিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগামী ২৬ এপ্রিল, রবিবার দুপুর ৩টে থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে স্বামীর হয়ে প্রচার করবেন টলিপাড়ার ‘লেডি সুপারস্টার’।

বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার ময়দানে দেখা গেছে সেলিব্রেটিদের। দেব থেকে কোয়েল, শ্রাবন্তী থেকে সৌমিতৃষা সকলেই চুটিয়ে প্রচার সারছেন তৃণমূলের প্রার্থীদের হয়ে। এবার মাঠে নামলেন শুভশ্রী। একুশের বিধানসভা ভোটের সময়ও বারাকপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে রাজের পাশে নজর কেড়েছিলেন। গতবার নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তবে এবার সম্ভবত ইন্দুবালা ভাতের হোটেলের নায়িকা একাই থাকছেন। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত রোড শো হবে।  টলিপাড়ার পাওয়ার কাপলকে দেখতে বারাকপুরে রোড শোয়ে যে ভিড় উপচে পড়বে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এবারে ভোটের ময়দানে প্রতিপক্ষ কৌস্তব বাগচীকে গুরুত্ব দিতে নারাজ রাজ। পরিচালক তথা বিদায়ী বিধায়কের কথায় ‘গত ৫ বছর ধরে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবারে কাজের নিরিখে লড়াই হবে। আশা রাখি আমার এলাকার মানুষ এবারও সমর্থন করবেন। ‘

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...