Thursday, June 25, 2026

IPL: মারাত্বক দুর্ঘটনা, ম্যাচের মধ্যেই মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে এনগিডি

Date:

Share post:

আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস ম্যাচে গুরুতর চোট পেলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। দিল্লি ক্যাপিটালসের এই বোলার ক্যাচ ধরতে গিয়ে চোট পান, প্রোটিয়া বোলারের চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল।এই ঘটনার কারণে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়েছিল।

অক্ষর পটেলের বল প্রিয়াংশ আর্য তুলে মেরেছিলেন। পিছনের দিকে ছুটতে ছুটতে ক্যাচ ধরতে যান এনগিডি(Lungi Ngidi)। ক্যাচ ধরতে পারেননি। বেকায়দায় মাঠে পড়ে যান। তাঁর মাথা মাটিতে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন তিনি। প্রথমে মাঠে ছুটে আসেন ফিজিও।

এর পর মাঠে একটি অ্যাম্বুল্যান্স ঢুকতে দেখা যায়। এনগিডিকে তুলে নিয়ে যাওয়ার জন্য আনা হয় একটি স্ট্রেচার। তবে সঙ্গে সঙ্গে তোলা যায়নি। এনগিডির শরীর শক্ত হয়ে গিয়েছিল। কোনও মতে তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। পরবর্তীতে ডাক্তাররা এনগিডির গলায় নেক ব্রেস পরিয়ে দেন এবং অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার বিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। সেই সময় এনগিডিকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রোটিয়া সতীর্থ ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারেরা। এবার চিকিৎসকরা কী রিপোর্ট দেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।

ব্যাটিংয়ের সময় দুরন্ত পারফরন্যান্স করেন কেএল রাহুল। ম্যাচ যত গড়িয়েছে, রাহুলের স্ট্রাইক রেটও বেড়েছে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত তারকা ওপেনার থামলেন ১৫২ নট আউটে। আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়লেন রাহুল। নীতীশ রানা ৯১ রান করেন। শেষ পর্যন্ত দিল্লি তোলে ২৬৪ রান।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...