Thursday, June 25, 2026

স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদান এবারে: নির্বাচন কমিশন

Date:

Share post:

প্রথম দফার ভোটের স্ক্রুটিনি শেষ হতেই ভোটদানের হার আরও কিছুটা বাড়ল। চূড়ান্ত হিসেবে রাজ্যে ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ—স্বাধীনতার পর যা সর্বোচ্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। জেলা ভিত্তিক হিসাবে কোচবিহারে সর্বাধিক ৯৬.২ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ এবং মালদায় ৯৪.৭৯ শতাংশ ভোটদানের হার নজর কেড়েছে। উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ, জলপাইগুড়িতে ৯৪.৭৬ শতাংশ এবং বীরভূমে ৯৪.৫১ শতাংশ ভোট পড়েছে। মুর্শিদাবাদে ৯৩.৬৭ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৯৩.২ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী কেন? ISF বিজেপির বি টিম: নিশানা অভিষেকের

দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরে ৯২.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯২.১৯ শতাংশ এবং ঝাড়গ্রামে ৯২.২৬ শতাংশ ভোট পড়েছে। বাঁকুড়ায় ৯২.৫৫ শতাংশ এবং পুরুলিয়ায় ৯১.৫৯ শতাংশ ভোটদানের হার। পশ্চিম বর্ধমানে তুলনামূলক কম, ৯০.৩২ শতাংশ ভোট পড়েছে। পাহাড়ে দার্জিলিংয়ে ৮৮.৯৮ শতাংশ এবং কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ ভোট হয়েছে। এই দফায় মোট ভোটার ছিলেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩০৪ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ১৬৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৮৪৯, এবং মহিলা ভোটার ১ কোটি ৬৫ লক্ষ ৪০ হাজার ৬৫ জন। সব মিলিয়ে, প্রথম দফার ভোটে বাংলার মানুষ যে রেকর্ড গড়লেন, তা শুধু পরিসংখ্যান নয়—গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...