Thursday, June 25, 2026

দ্বিতীয় দফা ভোটদান শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের

Date:

Share post:

প্রথম দফা নির্বাচনের মতই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করছে। এই দফায় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক, ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন আয়-ব্যয় হিসাব পর্যবেক্ষক।

দ্বিতীয় দফার ভোটে কলকাতা পুলিশের অধীনে সর্বাধিক ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ জেলা ভিত্তিক বাহিনী মোতায়েনও চূড়ান্ত করেছে কমিশন। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক অশান্তি প্রবণ এলাকায় তুলনামূলক বেশি বাহিনী রাখা হয়েছে।বারাসাত পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় ৬২ কোম্পানি, বসিরহাটে ১২৩ কোম্পানি। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকছে ৫০ কোম্পানি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১৬০ কোম্পানি বাহিনীদক্ষিণবঙ্গে সুন্দরবন পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, বারুইপুরে ১৬১ কোম্পানি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৫ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। আরও পড়ুন: স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদান এবারে: নির্বাচন কমিশন

নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি এবং রানাঘাটে ১২৭ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। হুগলী গ্রামীণ এলাকায় সর্বাধিক ২৩৪ কোম্পানি এবং পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য প্রথম দফার ভোটে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...