Tuesday, April 28, 2026

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

Date:

Share post:

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্রেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকে (deputy commissioner of Kolkata Police) মঙ্গলবারই সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরা দিতে বলা হয়েছে।

জমি দখল, তোলাবাজিতে অভিযুক্ত সোনা পাপ্পুর (Sona Pappu) বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করে ED। একই দিনে তল্লাশি চালানো হয় শান্তনুর বাড়িতেও। কিন্তু সেদিন থেকে তাঁর দেখা মেলেনি। ডেপুটি পুলিশ কমিশনারের দুই ছেলেকেও কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু কেউ সেখানে যাননি।গত সপ্তাহে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বালি পাচার মামলার তদন্তেও তলব করেছিল ইডি। কাজে ব্যস্ত থাকার কারণে পুলিশকর্তা নিজে না যেতে পারলেও তাঁর আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। গত সোমবার ফের চিঠি পাঠিয়ে ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার শান্তনুকে হাজিরা দিতে বলা হয়েছে।

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...