Friday, May 1, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে পিটিশন ফাইল: পর্যবেক্ষণ হাই কোর্টের

Date:

Share post:

নির্বাচনের গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাতারাতি নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। বারবার বাংলার এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে যেভাবে সুপ্রিম কোর্ট রাজ্য ও কমিশনের মধ্যে বিশ্বাসহীনতার প্রশ্ন তুলেছিল, কার্যত সেই বিশ্বাসহীনতাকেই প্রমাণ করছে কমিশনের (ECI) পদক্ষেপ। বাংলাকে ছোট দেখিয়ে রাজ্য সরকারের কর্মীদের গণনা প্রক্রিয়া (counting process) থেকে বাদ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ যে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে, তেমন অভিযোগের প্রমাণ মিলল ইলেকশন পিটিশন (election petition) দায়ের করা যাবে।

রাজ্যের কর্মীদের (state government employees) বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের (central government employees) দিয়ে নির্বাচন পরিচালনা করার অভিযোগে বিচারপতি কৃষ্ণা রাও প্রথমেই নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকারের কর্মীদের এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। যখন রাজ্য ও কেন্দ্রের উভয় কর্মীদের নিয়োগ করার নিয়ম রয়েছে, তখন রাজ্য সরকারি কর্মীদের কেন বাদ দেওয়া হয়েছিল, প্রশ্ন আদালতের।

আরও পড়ুন : গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

মামলার শুনানির পরে চলতি নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র কেন্দ্রীয় (central government employee) সরকারি কর্মীদের ভোট গণনার (counting) কাজে নিয়োগ করার মধ্যে বেআইনি কিছু নেই। সেক্ষেত্রে এই ধরনের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রের সরকারে ক্ষমতাসীন বিজেপির পক্ষে পক্ষপাতিত্বের কোনও অভিযোগ বা প্রমাণ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে নতুন করে নির্বাচনী পিটিশন দায়ের করা যেতে পারে, পর্যবেক্ষণ হাই কোর্টের।

Related articles

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...

সংখ্যা কমে ৭৭, কেন কাটছাঁট গণনাকেন্দ্রে? প্রশ্ন তুলে সরব তৃণমূল

রাজ্যে দু’দফার ভোট মিটতেই এখন সব নজর সোমবারের মেগা গণনার দিকে। কিন্তু গণনাকেন্দ্রের সংখ্যা আচমকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে...