Wednesday, June 24, 2026

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

Date:

Share post:

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের ‘আইন’ তৈরি করে ফের বিজেপিকেই সুবিধা পাইয়ে দিচ্ছে, অভিযোগ তৃণমূল প্রার্থী শশী পাঁজার (Shashi Panja)। কমিশন ওয়েব কাস্টিং (web casting) পর্যন্ত ঢোকার নিয়ম চালু করলেও সেখানে আগে থেকেই উপস্থিত বিজেপির এজেন্ট (BJP agent), প্রশ্ন শশীর।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে পোস্টাল ব্যালট (postal ballot) বাছাই নিয়ে অস্বচ্ছতার অভিযোগে দুষ্ট হয় নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা অভিযোগ করার পরে সব রাজনৈতিক দলের প্রার্থী, এজেন্টদের ঢুকতে দেওয়া হয়। তারপরে সেই কমিশনই ফের বিজেপির জন্য পক্ষপাতিত্ব করায় অভিযুক্ত নির্বাচন কমিশন (ECI)।

আরও পড়ুন : সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

শশী পাঁজা অভিযোগ করেন, কমিশনের (ECI) ওয়েব কাস্টিং (web casting) পর্যন্ত ঢোকার জন্য কমিশন নতুন নিয়ম করেছে। তারা আলাদা পাস দেবে, তবে সেখানে এজেন্টরা বসতে পারবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ক্যামেরা আমরা দেখতে পারব না, সেটা কি করে হয়? এটা তো অগণতান্ত্রিক। কাল রাতে সেই পাস তারা দিতে পারেনি। তার মানে সকালে সেই পাস দেওয়া হয়েছে। তবে কীভাবে বিজেপির এজেন্ট (BJP agent) আগে থেকে ভিতরে ঢুকে গেলেন? এরকম অভিযোগ আমার প্রতিবেশী প্রার্থীদের থেকেও আসছে।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...