Friday, May 1, 2026

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

Date:

Share post:

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ জানাতে পারে আরসিবি(RCB)।

গুজরাটের বিরুদ্ধে ম্যাচে
আর্শাদ খানের বলে বড় শট খেলেন রজত পতিদার। স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে জেসন হোল্ডার চোখ ধাঁধানো এক ক্যাচ নেন। কিন্তু এই ম্যাচ নিয়ে শুরু বিরাট বিতর্ক।

আরসিবি শিবিরের দাবি ছিল, বলটি মাটিতে ছুঁয়ে গিয়েছে এবং সেটি পরিষ্কার ক্যাচ নয়। বিরাট কোহলি-সহ দলের একাধিক ক্রিকেটার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। কিছুটা বেনজির ভাবেই বিরাটকে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত আলোচনায় জড়াতে, নিজের যুক্তি বারবার বোঝানোর চেষ্টা করতে।

কিন্তু নিয়ম কী বলছে? এমসিসি’র নিয়ম অনুযায়ী, ক্যাচ তখনই সম্পূর্ণ ধরা হয় যখন ফিল্ডার বলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন।

এই মুহূর্তে টিভিতেধারাভাষ্যকার ছিলেন আকাশ চোপড়া। তিনি বলেন হোল্ডার ক্যাচ নেওয়ার সময় নিয়ন্ত্রণে থাকলেও মাটিতে স্লাইড করার মুহূর্তে বলের স্পর্শ মাটিতে লেগেছে কি না, সেটা নিয়ে প্রশ্ন আছে।

_

_

_

_

_

Related articles

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...