Wednesday, May 6, 2026

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি হয়েছে। তাই আগামী বছর উত্তরপ্রদেশের নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2027) কথা মাথায় রেখে এখন থেকেই আইপ্যাকের (I-PAC) সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করছে সমাজবাদী পার্টি (SP)। দুই রাজ্যের ফলাফল থেকে শিক্ষা নিয়েই এমন সিদ্ধান্ত অখিলেশ যাদবের (Akhilesh Yadav)।

চলতি বছরে বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) আসন সংখ্যার নিরিখে তিন অংকের ঘরে পৌঁছাতে পারেনি তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁদের ভোট পরিচালনার দায়িত্বে ছিল আইপ্যাক। নির্বাচনের কিছুদিন আগে এই সংস্থার অন্যতম কর্ণধার এবং কলকাতা অফিসে ইডি হানার (ED raid) ঘটনাও ঘটেছে। গত ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে আইপ্যাকের ভূমিকাকে মাথায় রেখে এবারেও সংস্থার (Indian Political Action Committee) উপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছাব্বিশে হিসাব মিলল না। উল্টে সদ্য ক্ষমতাচ্যুত দলের অনেকেই বলতে শুরু করেছেন, এই ভরাডুবির দায়ভার নিতে হবে প্রতীক জৈনের সংস্থাকেই। ঠিক এরকম আবহে নিজের রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলেন অখিলেশ। দেশের বিভিন্ন রাজ্যে I-PAC ভোটকুশলী সংস্থা হিসেবে কাজ করে। বিজেপি এবং আম আদমি পার্টির ভোট পরিচালনা করতেও দেখা গেছিল তাদের। কিন্তু আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচনে আর কোনও ঝুঁকি নিতে চান না সমাজবাদী পার্টির নেতা। তাই ২০২৫ সালে করা আইপ্যাকের সঙ্গে সব চুক্তি বাতিল করতে চলেছে সপা।

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...