নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

Date:

Share post:

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College) এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে যেমন এই প্রক্রিয়া চলছে, পাশাপাশি খুনের মোটিভ খুঁজে বের করতে আইজি-সিআইডি নেতৃত্বে SIT গঠন করা হচ্ছে বলেও খবর মিলেছে। তিনজন স্থানীয় দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা রাতেই জানান সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে। আততায়ীদের সম্পর্কে কয়েকটি ক্লু মিলেছে বলেও সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক দল। জানা গিয়েছে, খুনের ঘটনার তদন্তে সিআইডি, বেঙ্গল এসটিএফ, জেলা পুলিশ আধিকারিকরা থাকবেন। যে SIT গঠন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আইবি অফিসারদেরও রাখা হচ্ছে। সকালেও ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...