Thursday, June 25, 2026

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

Date:

Share post:

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও এক খুন! ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah Murder) ইংরেজ বাজার এলাকায়। বিজেপি সমার্থক (BJP Supporter) ওই মৃত যুবকের নাম কিষাণ হালদার(২৮)। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, এটি কোনও রাজনৈতিক হিংসার ঘটনা নয়। ব্যক্তিগত আক্রোশের শিকার কিষাণ। আরও পড়ুন: পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

যুবকের পরিবারের অভিযোগ, বুধবার রাতে কিষাণ বাড়িতেই ছিলেন। কিন্তু ফোন করে কয়েকজন তাঁকে বাইরে ডাকে। এরপর সারা রাত বাড়ি ফেরেনি যুবক। পরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে, মহেশপুরের বাগানপাড়া এলাকা থেকে কিষাণের রক্তাতক্ত দেহ উদ্ধার হয়। মৃতের শরীরের পাশ থেকে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান, ওই ছুরি দিয়েই খুন করা হয়েছে যুবককে। এই ঘটনায় মূল অভিযুক্ত গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার পর বিজেপির দাবি করেছে, এটি রাজনৈতিক খুন নয়। স্থানীয় কিছু যুবকের মধ্যে ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। কিষাণের সঙ্গে গোলাম ও সুমনের দীর্ঘদিনের বিবাদ ছিল বলেও জানা গিয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...