Thursday, May 7, 2026

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

Date:

Share post:

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই নিজের অবস্থান পাল্টে ফেলছেন। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) তাঁদের কটাক্ষ করলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) মজা করেই একটি পোস্ট করে জানালেন পাল্টি খাওয়ার সহজ উপায়। বলেন, ‘’পাল্টি খাওয়ার তিনটি সহজ উপায়। প্রথম, কোনও একটি স্পর্শকাতর বিষয়, যেটা নিয়ে চারদিকে আলোচনা চলছে, তেমন একটি পোস্ট করে ফেলুন। দ্বিতীয়, পুরোনো রাজনৈতিক দলের সঙ্গে যতরকম ছবি আছে বা যত পোস্ট আছে সব মুছে ফেলুন। আর তৃতীয়…।”

তৃতীয় উপায় ভিডিয়োতে না জানিয়ে তিনি বললেন, ‘’অপেক্ষা করছেন? আমি কতক্ষণে তিন নম্বরটা বলব? বলছি একটু সৎ থাকুন। পলিটিক্যাল ইডিওলজি বলে একটা বিষয় হয়। খারাপ সময় দলের পাশে থাকতে শিখুন।’’ আরও পড়ুন: মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই টলিউডের চেনা সমীকরণ পাল্টে যায়। তবে পরিবর্তনের মাঝেই স্টুডিও পাড়ার অন্দরে এখন অনেক ধরণের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদৌ কি টলিউডে পরিবর্তন আসছে, চারদিকে ঘুরছে এখন এই প্রশ্নই।

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...