Saturday, June 27, 2026

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

Date:

Share post:

 

আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল। শোকস্তব্ধ বিরাট কোহলি( Virat Kohli) সহ ভারতীয় ক্রিকেট মহল।

পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন অমনপ্রীত। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ছয় ম্যাচ খেলেছিলেন, নেন ১১ উইকেট। এমনকি আইপিএলের প্রথম মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব দলের সদস্য ছিলেন।

অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের খেলেন সেই দলে তাঁর সতীর্থ ছিলেন । যদিও পরবর্তী কোহলি (Virat Kohli)সিনিয়র দলে সুযোগ পেলেও অমনপ্রীত তা পাননি ।

সতীর্থের প্রয়ানে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি। সমাজ মাধ্যমে লিখেছেন, ‘অমনপ্রীত গিলের মৃত্যুর খবর শুনে আমি ভীষণ ভাবে হতবাক এবং দুঃখিত। ওর পরিবার ও কাছের মানুষদের জন্য প্রার্থনা করছি, যেন এই কঠিন সময়ে নিজেদের সামলানোর শক্তি পায়। ওর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।’
অমনপ্রীতের স্মৃতিচারণ করে যুবরাজ সিং লিখেছেন, “অমনপ্রীতের মৃত্যুর খবরে খুব কষ্ট পেয়েছি। ওর সঙ্গে এক সময় সাজঘর ভাগ করে নিয়েছি। খুব শান্ত ছেলে ছিল। চুপচাপ থাকত। পরিশ্রম করত। ক্রিকেট ভালবাসত। ওর পরিবারকে আমার সমবেদনা। অমনপ্রীতের আত্মার শান্তি কামনা করি।”

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...