Thursday, June 25, 2026

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

Date:

Share post:

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র (Avirup Bhadra)। প্রাপ্ত নম্বর ৬৯৮, পাশের হারের নিরিখে ৯৯.৭১ শতাংশ। ফলাফল প্রকাশিত হতেই অভিরূপ সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছেন তাঁর মাকে। জানিয়েছেন, ঘড়ি ধরে পড়াশোনা না করলেও রুটিন মেনে প্রস্তুতি নিয়েছিলেন। আগামী লক্ষ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (joint entrance exam) বসা। আইআইটিতে (IIT) পড়াশুনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (software engineer) হতে চান অভিরূপ।

স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেও আবেগে ভেসে যেতে চান না, অভিরূপ ভদ্র। রাজনীতি নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কৃতি জানান, “এখনও পর্যন্ত এই নিয়ে কিছু বলার মত অভিজ্ঞতা হয়নি।” তিনি আপাতত উচ্চ মাধ্যমিকের সিলেবাসের দিকে মনোনিবেশ করতে চান। অভিরূপের মা ইন্দ্রাণী চৌধুরী ভদ্র রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স পদে কর্মরতা। প্রায় একা হাতেই ছেলেকে বড় করেছেন তিনি। এবার ছেলের আগামী স্বপ্ন পূরণের লক্ষ্যে শামিল হতে চান। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এই বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। মেধাতালিকার প্রথম দশে কলকাতা নেই, অন্যান্যবারের মতো এবারেও জেলার জয়জয়কার।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...