Thursday, June 25, 2026

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

Date:

Share post:

মাতৃদিবসে(Mother’s Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র ১৩ বলে ৫০ রান করে নয়া নজির সৃষ্টি করলেন ঊর্ভিল।

অর্ধশতরানের পর পকেট থেকে একটি চিরকুট বার করেন উর্বিল। তাতে লেখা, ‘বাবা, এটা তোমার জন্য।’ পেশায় স্কুলশিক্ষক ঊর্ভিলের স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। তাঁর স্বপ্ন পূরণ হয়নি। স্কুল শারীরবিদ্যার শিক্ষক ছিলেন। ছোট থেকেই উর্বিলের খেলার দিকে তাঁর নজর ছিল। ছেলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন মুকেশ। সেই কারণেই আইপিএলে রেকর্ড গড়ে মাতৃ দিবসে বাবাকেই তা উৎসর্গ করলেন উর্বিল।

মাতৃ দিবসে(Mother’s Day) মা-কে শ্রদ্ধা জানিয়েছেন শচীন তেন্ডুলকর থেকে বৈভব সূর্যবংশী। মাদার্স ডে’তে শচীন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। মা রজনীদেবী ছাড়াও আছেন শচীনের স্ত্রী অঞ্জলি ও । ছবিতে শচীন লিখেছেন, ‘পৃথিবীতে সবই বদলে যায়, শুধু মায়ের ভালোবাসা বদলায় না।’

এদিকে বৈভব তাঁর মা-কে শ্রদ্ধা জানিয়েছেন একটু অন্যভাবে, পুরো গোলাপি জার্সিতে ছিলেন বৈভব। যা ‘মাদার্স ডে’ সেলিব্রেট করার জন্য। পরে সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি দিয়ে বৈভব লিখেছে, ‘এটা তোমার জন্য।’

 

‘মাদার্স ডে’ সেলিব্রেশনে পিছিয়ে নেই মোহনবাগান থেকে কেকেআর। আইএসএল চ্যাম্পিয়ন দলের ফুটবলাররার সঙ্গে তাঁদের মায়ের একগুচ্ছ ছবি দিয়ে লিখেছে, ‘যে মহিলাদের জন্য সব সম্ভব হয়, সেই তাঁদের মাদার্স ডে’র শুভেচ্ছা।’ একইভাবে পোস্ট করেছে কেকেআরও।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...