Monday, May 11, 2026

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

Date:

Share post:

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। ফলে তাঁরা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে। এই জয়ের মধ্যেও স্বস্তি নেই আরসিবি টিমের (RCB team)। ম্যাচ চলাকালীন আচরনবিধি ভঙ্গের অভিযোগে দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের (Head coach Andy Flower) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল BCCI।

রবিবারের ম্যাচে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে মাঠের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খেলার শেষের দিকে তৃতীয় আম্পায়ারের (Third umpire) এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট (Team Management in Bangalore)। অভিযোগ, সেই সময় চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডি ফ্লাওয়ার এবং শালীনতার সীমা অতিক্রম করে ফেলেন। পরে বিষয়টি খতিয়ে দেখে আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গের দায়ে তাঁকে শাস্তি দেওয়া হয়। বোর্ডের তরফে জানানো হয়েছে, ফ্লাওয়ারের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হবে। পাশাপাশি তিনি নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্তও মেনে নিয়েছেন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন দলের মেন্টর দীনেশ কার্তিকও (Mentor Dinesh Karthik)। তবে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আইপিএল কর্তৃপক্ষের মতে, পরিস্থিতি সামলানোর বদলে অ্যান্ডি ফ্লাওয়ার আরও খারাপ ব্যবহার করেন বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও মাঠের এই বিতর্ক শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলতে পারেনি।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...