Tuesday, May 12, 2026

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

Date:

Share post:

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার ভারতকে তাদের দেশে খেলতে যাওয়ার আহ্বান জানালেন বিসিবির(BCB) অন্তর্বর্তী প্রেসিডেন্ট তামিম ইকবাল (Tamim Iqbal )। নিরাপত্তা যে কোনও সমস্যা হবে না তাও জানিয়েছেন তামিম (Tamim Iqbal )।

হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের আমলে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক তিক্ত হয়ে উঠে। এমনকি ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপও (T20 World Cup) বয়কট করে বাংলাদেশ। এমনকি পিছিয়ে দেওয়া হয় ভারতের বাংলাদেশ সফর। এমনকি বিশ্বকাপ নিয়ে ভারতের অবস্থান ঠিক ছিল না সেটাও উল্লেখ করেছেন তামিম। বিশ্বকাপ নিয়ে প্রথম থেকে কড়া অবস্থান ছিল না আইসিসির(ICC), তাই আলোচনার মাধ্যমে সমাধান বের করার সুযোগ ছিল বলেই জানালেন তিনি। তার পরেও বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করা যে হতাশাজনক, তা উল্লেখ করেছেন বর্তমান বিসিবি সভাপতি।

তামিম বলেছেন , “টি২০ বিশ্বকাপের ঘটনার সময় আমি সরব হয়েছিলাম ।তখন যারা ক্ষমতায় ছিলেন তারা ঠিক ভাবে বিষয়টিকে সামলাতে পারেননি। আইসিসি সুর নরম করেছিল, তখনই সমাধনা করা যেত বিষয়টি। আমরা কোনও আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। সেই দলে হয়তো এমন খেলোয়াড় ছিল, যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।”

আগামী দিনে বাংলাদেশে টিম ইন্ডিয়া যাতে সফর করে সেই ব্যবস্থা করাই এখন মূল লক্ষ্য তামিমের। এক্ষেত্রে দেশবাসীর আবেগকে গুরুত্ব দিয়েছেন তামিম। তাঁর কথায়, “ভারতীয় দল এখানে এলে পুরো স্টেডিয়াম ভরে যায়। বাংলাদেশের মানুষ দু দলের খেলা দেখতে ভালোবাসে। দু দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এখন আর কোনও সমস্যা নেই। দু’পক্ষের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে একটা সিরিজ খুব প্রয়োজনীয়। বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দারুণ। কোনও নিরাপত্তা হুমকি নেই। ভারতীয় ক্রিকেট দলের জন্য কখনই কোনও সমস্যা ছিল না।”

বিশেষ করে বিসিসিআই (BCCI) এবং বিসিবির সম্পর্কে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছেন তামিম। বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মনহাসের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছেন। তামিমের কথায়, ‘আমি মিঠুনকে বহুদিন ধরে চিনি। আইপিএলে একসঙ্গে খেলেছি। ও অনেক বার ঢাকা লিগ খেলতে বাংলাদেশে এসেছে। আমাদের দারুণ সম্পর্ক!’

 

Related articles

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...