Saturday, June 27, 2026

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

Date:

Share post:

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল ঘটেছে। মঙ্গলবার বণিক সভার অনুষ্ঠান থেকেই সৌরভকে নাম না করে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

মঙ্গলবার বণিক সভার অনুষ্ঠানে রাজ্যে বিনিযোগ পরিস্থিতি থেকে টলিউড নিয়ে মুখ খোলেন রাজ্য বিজেপির সভাপতি। বণিক সভার অনুষ্ঠান মানেই উঠবে শিল্পের কথা। শিল্পের কথা বলতে গিয়ে মহারাজকে নিশানা করে শমীক(Shamik Bhattacharya) বলেন, ‘‘আমি একজন মানুষকে চিনতাম। আমরা জানতাম উনি স্টেপ আউট মেরে ওভার বাউন্ডারি মারতেন। সেই জন্য়ই তিনি বিখ্যাত ছিলেন । আমরা দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল থ্রো করছেন। স্পেন থেকে ঘোষণা হচ্ছে বাংলার শিল্পের। কোনও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না।’’

তৃণমূল সরকারে জমিনীতিরও সমালোচনা করেছেন শমীক। জমি অধিগ্রহণের নীতি বদলের পক্ষেও সওয়াল করেন তিনি। শিল্পপতিদের কাছে শমীক বার্তা দিয়েছেন, ‘‘শিল্পপতিরা বাংলায় নির্ভয়ে বিনিয়োগ করুন। আমরা নতুন জমি নীতি নিয়ে আসব। কোম্পানি তৈরি করুন। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবেআগামী দিনে কেউ এখানে কোনও কারখানা করতে গেলে কোনও রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না।’’

টলিউডের সিন্ডিকেট রাজ নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। এই নিয়ে বণিক সভার মঞ্চ থেকে শমীকের বার্তা, কোনও বহিরাগতের প্রভাব টলিউডে থাকবে না। ‘‘চলচ্চিত্র জগতে রাজনীতির ‘দখলদারি’ বন্ধ হবে। সিনেমা তৈরি বা তার প্রদর্শনে কোনও বাধা থাকবে না ।’’

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...