Wednesday, May 13, 2026

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

Date:

Share post:

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে গুলিবর্ষণ! মঙ্গলবার রাতের এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে হামলার দায় স্বীকার টাইসন বিষ্ণোই, আরজু বিষ্ণোই এবং হ্যারি বক্সাদের মতো তাবড় বিষ্ণোই সদস্যদের (Bishnoi Gang Members)। অস্ট্রিয়া থেকে আনা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে দাবি। এরপরই পাঞ্জাবি গায়কের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠান করতে গেছিলেন দিলজিৎ।ক্যালগারিতে কনসার্ট চলাকালীন আচমকা ছন্দপতন! কারণ দর্শকাসনের একাংশ থেকে খলিস্তানি স্লোগান তুলে পতাকা ওড়ানো হয়। যে খালিস্তানপন্থী সংগঠনের সমর্থনে পতাকা ওড়ানো হয়, তারা ভারতে নিষিদ্ধ। আর বিষয়টি চোখে পড়তেই মেজাজ হারিয়ে গান থামিয়ে দেন ‘পাঞ্জাব দি পুত্তর’। এখানেই শেষ নয়, দেশে ফিরে দিলজিৎ কোনওরকম রেয়াত না করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্দেশে কড়া বার্তাও দিয়েছিলেন। বলেন, “বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, অসুবিধে নেই। কিন্তু আপনারা যদি ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং আমার অনুরাগীদের হেনস্থা করেন, তবে সেটা কোনওভাবেই সহ্য করব না। কিন্তু কেউ যদি পতাকা হাতে আমার ভক্তদের গালিগালাজ করেন এবং কনসার্টের ভিতরে ঢুকেও সেই একই কাজ করার চেষ্টা করেন, তবে তা একদম বরদাস্ত করব না। আমার পতাকায় কোনও সমস্যা নেই। পতাকা দেখানোর নেপথ্যে কোন উদ্দেশ্য ছিল, সেটাই আসল বিষয়।” এরপরই মঙ্গলবার তাঁর ম্যানেজারের বাড়িতে হামলায় প্রাথমিকভাবে খলিস্তানি যোগের কথাই মাথায় আসে। আবার দীর্ঘদিন ধরে গায়ক বিষ্ণোই গ্যাংয়ের নিশানাতেও রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হুমকি দিয়ে বলা হয়, “এই নিয়ে তিনবার সতর্ক করলাম দিলজিৎ দোসাঞ্ঝকে। আমাদের দাবিপূরণ না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।” সম্ভবতই মায়ানগরীতে ফের বাড়ছে বিষ্ণোইদের আতঙ্ক।

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...