Wednesday, May 13, 2026

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

Date:

Share post:

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায় এই কাজ হবে। তার জন্য ১৫ মে থেকে ১৮ মে ৬০ ঘণ্টা নিয়ন্ত্রিত হবে যান চলাচল। দ্বিতীয় দফায় ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান (vehicle restriction) চলাচল। কোন রুটে এই সময়ে যান চলবে তা নিয়ে নির্দেশিকা প্রকাশ কলকাতা পুলিশের (Kolkata Police)।

প্রথম দফায় মেট্রোর ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কের কাজ হবে। তার জন্য চলতি সপ্তাহের শেষেই নিয়ন্ত্রিত হবে যানবাহন। শুক্রবার ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিধিনিষেধ:

  • সল্টলেক ও বিমানবন্দরগামী যানবাহন ঘুর পথে চলবে ইএম বাইপাস ধরে আসা গাড়িকে
  • ইএম বাইপাসের এনএক্স হোটেলের সামনে দিয়ে তৈরি নতুন ডাইভার্সন নিতে হবে
  • চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেকগামী যান নতুন উত্তরমুখি ডাইভার্সন নেবে
  • চিংড়িহাটা-ইএম বাইপাস মোড়ের আগে ব্রডওয়ে-বিধাননগর থানার দিকে ঘুরতে হবে
  • সাউথের দিকে বা সল্টলেক ও নিউটাউনের দিক থেকে আসা গাড়ির কোনও ডাইভার্সন নেই

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

একইভাবে দ্বিতীয় দফায় হবে মেট্রোর ইস্টার্ন ফ্ল্যাঙ্কের কাজ। সেই কাজ হবে পরের সপ্তাহে। সেই সময়ের বিধিনিষেধও এখনই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিধিনিষেধ:

  • সল্টলেক ও বিমানবন্দরগামী যানবাহন ঘুর পথে চলবে ইএম বাইপাস ধরে আসা গাড়িকে
  • ইএম বাইপাসের এনএক্স হোটেলের সামনে দিয়ে তৈরি নতুন ডাইভার্সন নিতে হবে
  • চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেকগামী যান নতুন উত্তরমুখি ডাইভার্সন নেবে
  • সাউথের দিকে যাওয়া যানবাহন চিংড়িহাটা মোড়ে ডাইভার্সন মেনে ফের নিজের রুটে চলবে
  • সল্টলেক ও নিউটাউনের দিক থেকে আসা যানবাহন সাউথের দিকে চিংড়িহাটা থেকে বামদিকে যেতে পারবে
  • সল্টলেক ও নিউটাউনের দিক থেকে আসা যানবাহন উত্তরের দিকে ডানদিকে যেতে পারবে না
  • এই যানগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ-টার্ন নিয়ে বাইপাস ধরে যেতে হবে
  • এই সময়ে কোনও মালবাহী যান এই পথে যেতে পারবে না

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...