Thursday, May 14, 2026

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

Date:

Share post:

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে। সূত্রের খবর, নির্যাতিতা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পীতমপুরার একটি বস্তির বাসিন্দা এক তরুণী মঙ্গলপুরীর এক কারখানায় কাজ করতেন। এদিন রাত ১১টা নাগাদ কারখানা থেকে ছুটি পান। সেখান থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সরস্বতী বিহার বাস স্টপের কাছে প্রথমে সময় জানতে চেয়ে তারপর হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্তরা। জোর করে টেনে একটি স্লিপার বাসে তোলা হয় তাঁকে। সেখানে দু’জনে মিলে তাঁকে গণধর্ষণ করেন। শুধু তাই নয়, বাসটি রানিবাগ এলাকায় ঘুরতে থাকে অনেকক্ষণ। বাসটিকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

তরুণীর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে থানায়। বাসটি Royal Travels & Cargo সংস্থার নামে নথিভুক্ত। ঠিকানা দেওয়া আছে ফরিদাবাদের শ্রী হরি প্লাজা, বেসমেন্ট, ১০ নম্বর দোকান। স্বাভাবিকভাবেই নির্ভয়া কাণ্ডের পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি সরকার। সামান্য সময় জানতে চাওয়ার বাহানায় ৩০ বছরের তরুণীকে বাসে টেনে তোলা হয়। এর পর দু’ঘণ্টা ধরে চলন্ত বাসে একাধিক জন মিলে তাঁকে ধর্ষণ করেন তবুও চারপাশে পুলিশ প্রশাসন কিছুই টের পেল না। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের দাবি, ”দিল্লি পুলিশের থেকে আর কী আশা করা যায়! এদের মাথায় রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর, যিনি নিজের ছোলে-বটুরে আর জিলিপি খাওয়ার রিলস নিয়ে ব্যস্ত। ৩ বছরের ধর্ষিতার সঙ্গেও দেখা করার সময় নেই ওঁর কাছে’’।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...