আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড় সমাজ মাধ্যম।
সম্প্রতি পাঞ্জাব কিংস বোলারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা হেঁটে যাওয়ার সময় তাঁকে হিন্দিতে ‘ওয়ে অন্ধেরে’ বলে ডেকে উঠেছেন অর্শদীপ। হিন্দিতে ‘অন্ধেরে’ বলতে সাধারণত কৃষ্ণাঙ্গদের বোঝানো হয়। আইপিএলে প্রতিপক্ষ দলে খেললেও জাতীয় দলের সতীর্থ তিলকের উদ্দেশে কী করে অর্শদীপ এমন মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মনে করা হচ্ছে কথোপকথনটাই হয়েছে মজার ছলে। যদিও সেই ভিডিও অবশ্য পরে ডিলিট হয়ে গিয়েছে।পুরো কথোপকথন বন্ধুত্বপূর্ণ ঠাট্টার ছন্দে হলেও সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ বিষয়টিকে ভালভাবে নেয়নি। অনেকেই দাবি করেছেন, এই ধরনের মন্তব্যে বর্ণবিদ্বেষমূলক ইঙ্গিত লুকিয়ে রয়েছে। অর্শদীপের এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন অর্শদীপ। একজন নেটিজেন লিখেছেন , ‘পাঞ্জাবিদের রসবোধটা খুব স্বভাবতই বিদ্বেষমূলক।’ কেউ কেউ লিখেছেন, নিছক মজার ছলে এমন মন্তব্য করাটা অত্যন্ত খারাপ। এইভাবে মন্তব্য করা কথা অর্শদীপ ভাবেন কী করে?’

প্রসঙ্গত, কয়েক মাস আগে টি২০ বিশ্বকাপ চলাকালীন অর্শদীপের(Arshdeep Singh) একটি রিল নিয়ে বিতর্ক হয়েছিল। চলতি আইপিএলে অর্শদীপের ভ্লগে দেখা যায়, ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার করছেন যুজবেন্দ্র চাহাল।

প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই অর্শদীপকে নির্বাসিত করার দাবি তুলেছেন।

–

–

–
–
–
–
