Friday, May 15, 2026

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

Date:

Share post:

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়, পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে। শুক্রবার (Friday) সাংবাদিক বৈঠক (Press Conference) করে এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Central Education Minister Dharmendra Pradhan)। প্রশ্নপত্র ফাঁসের একের পর এক অভিযোগের জেরে পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। বাতিল হওয়া পরীক্ষা আগামী ২১ জুন নেওয়া হবে এবং সেই পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও দেওয়া হবে।

চলতি বছরের নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। গত ৩ মে আয়োজিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষার পর থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতে শুরু করে। তদন্তে উঠে আসে, রাজস্থানের সিকার (Sikar, Rajasthan) এলাকায় পরীক্ষার আগেই ‘গেস পেপার’-এর নামে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র বিভিন্ন কোচিং পড়ুয়ার হাতে পৌঁছে যায়। পরে বিষয়টি সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)।

সাংবাদিক বৈঠকে ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। তাঁর কথায়, কোনও প্রভাবশালী ব্যক্তি যেন অন্য কারও প্রাপ্য আসন কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করাই এখন কেন্দ্রের দায়িত্ব। তিনি স্বীকার করে নেন, পরীক্ষাব্যবস্থায় কোথাও না কোথাও ত্রুটি ছিল বলেই এমন ঘটনা ঘটেছে। তাই আগামী দিনে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে পরীক্ষা নিয়ে নিরাপত্তা আরও কড়া করার পথে হাঁটছে কেন্দ্র।

Related articles

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...