বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকেরা। তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন স্বয়ং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেত্রী নিজে কলকাতা হাইকোর্টে সওয়াল পর্যন্ত করেছেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকারের পুলিশের দাবি কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি। এবার আসল সত্যিটা তুলে ধরতে আজই জেলায় জেলায় যাচ্ছে তৃণমূলের তথ্য অনুসন্ধানকারী প্রতিনিধি দল (TMC Fact Finding Team)। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে যাবে প্রতিনিধি দল।
তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ দক্ষিণ চব্বিশ পরগণায় যাবেন সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ ও তন্ময় ঘোষ। পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন দোলা সেন, নাদিমুল হক, শর্মিলা সরকার ও সুশোভন রায়। হুগলি জেলার জন্য প্রতিনিধি দলে রাখা হয়েছে প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম, বীরবাহা হাঁসদা, সৈয়দ তানভির নাসরিন ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, সুমন ভট্টাচার্যরা।

–

–

–

–

–

–
