আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

Date:

Share post:

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠিত হয়েছে। তারপর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক। দুপুর ১টা নাগাদ থানার অফিসার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। এরপর ডায়মন্ড হারবারে দুপুর তিনটে নাগাদ কর্মীসভাও করবেন শুভেন্দু। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন অনেকে।

শনিবার বিকেলে নন্দীগ্রামে (Nandigram) যাবেন ভূমিপুত্র। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকে জয়লাভ করার পর ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দিয়েছেন শুভেন্দু। নিয়ম মেনে ছেড়ে দিয়েছেন নন্দীগ্রামের আসনটি। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন দুই বিধানসভা কেন্দ্রের প্রতি দায়িত্বে অবিচল থাকবেন। আজ ডায়মন্ড হারবার থেকে বিকেলের দিকে নন্দীগ্রামে পৌঁছে সন্ধ্যায় সেখানে জনসংযোগ করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...