“এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান”। শনিবার ফলতায় (Falta) দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আর্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Abhikari)। তাঁর কথায়, এই ভোটে জেতা-হারায় সরকার বদলাবে না। কিন্তু এই ১০ বছর ফলতা বিধানসভার ভোটার ভোট দিতে পারেননি। তার হিসাব হবে।
২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দ্বিতীয় দফায় ভোট হয়েছিল। তবে, বিভিন্ন বুথে অনিয়মের অভিযোগ জমা পড়ে। ইভিএমে (EVM) কারচুপির অভিযোগ তোলেন ভোটারদের একাংশ। এর জেরে ফলতার সব বুথের ভোট বাতিল করে ২১ মে ফের নির্বাচন হবে সেখানে। ২৪ মে ভোটগণনা। সেখানেই দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার গয়ে প্রচারে যান শুভেন্দু (Subhendu Abhikari)।

মঞ্চ থেকে তৃণমূল প্রার্থীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “জাহাঙ্গীর কোথায়? পুষ্পা কোথায়? ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে জাহাঙ্গীর ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন সেই দায়িত্ব।”

এদিন শুভেন্দু বলেন, “অভয়ার ঘটনায় যাঁরা যাঁরা প্রমাণ লোপাট করেছেন, যাঁরা ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না। ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বার করব।” ফলপ্রকাশের দিন তিনি নিজে এসে দলীয় প্রার্থীকে মিষ্টিমুখ করাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

–

–

–

–
–
–
