Sunday, May 17, 2026

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

Date:

Share post:

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala) মসজিদ বাড়ি লেনের বাসিন্দা তিনি। এই নিয়ে ১২ মে তিলজলার বেআইনি চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় মোট তিন জনের প্রাণ গেল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।

১২ মে তিলজলার একটি বহুতলের নীচে থাকা চামড়ার কারখানায় আচমকাই আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর থেকেই রাজ্যে বেআইনি কারখানা চালানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে এখনও কোনও ক্ষতিপূরণের ঘোষণা না করা হলেও বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছিল। ঘটনাস্থলে নিজে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে বাড়ি ভাঙা শুরু হতেই তাতে স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। রাজনৈতিক চাপানোতরের মধ্যে নতুন করে মৃত্যু ফের একবার স্থানীয় বাসিন্দাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...