Sunday, May 17, 2026

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

Date:

Share post:

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড়ের কাছে ওটি রোড়ের ধারে ঝোপের মধ্যে একটি বড় কালো ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা উলুবেড়িয়া থানায় (Uluberia Police Station) খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগ উদ্ধার করে। ট্রলি খুলতেই দেখা যায় ভিতরে হাত-পা মোড়ানো অবস্থায় এক প্রৌঢ়ের মৃতদেহ রয়েছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এবং কলকাতার শোভাবাজার ঘাটের পর ফের ট্রলির মধ্যে দেহ উদ্ধারে ফিরেছে পুরনো স্মৃতি। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিক অনুমান, ওই প্রৌঢ়ের বয়স আনুমানিক ৫৫ বছর। দেহে কোনও আঘাতে চিহ্ন নেই। কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...