Monday, May 18, 2026

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

Date:

Share post:

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে গিয়ে সেই বাঙালি সমাজের অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে বাঙালি সমাজ যে ভারতের প্রধানমন্ত্রীর (Prime Minister of India) কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে, তা সাম্প্রতিক সুইডেন (Sweden) সফরে প্রমাণ করলেন নরেন্দ্র মোদি।

সুইডেনের গুটেনবার্গে (Gothenburg) পৌঁছে স্থানীয় ভারতীয় সমাজের মানুষের উষ্ণ অভ্যর্থনা পান মোদি। সেখানেই বিশেষভাবে তাঁর সামনে তুলে ধরা হয় বাংলার মা দুর্গাকে নিয়ে বিশেষ নৃত্যু প্রদর্শনী। সেই পরিবেশনা নজর কাড়ে মোদির। প্রদর্শনীর ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও (Sweden) এর ব্যতিক্রম নয়। অভ্যর্থনা অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল বাঙালি সংস্কৃতির এক অনবদ্য নমুনা প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন : ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

বাংলার গর্বের এই মুহূর্তকে ভাগ করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টকে উল্লেখ করে তিনি লেখেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি আবার বিশ্ব বন্দিত হবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...