Monday, May 18, 2026

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

Date:

Share post:

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে চিঠি দিয়েছিলেন, তা মানতে নারাজ বিধানসভা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই চিঠিতে কাজ হবে না। এর সঙ্গে তৃণমূলের পরিষদীয় দল থেকে দলনেতা নির্বাচনের বৈঠকটির নথি ও সই দিতে হবে। বিধানসভার সচিব এটা অভিষেককে জানিয়েও দিচ্ছেন জবাবী চিঠিতে। আরও পড়ুন: বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

সোমবার শোভনদেব দেখা করেন সচিবের সঙ্গে। তাঁকেও একই কথা বলেন সচিব। ক্ষুব্ধ শোভনদেব তাঁকে বিধানসভার রুল বুক দেখিয়ে বলেন, এখানে সেসব লেখা নেই। আগের স্পিকাররাও এই জটিলতা করেননি। শোভনদেব নিয়ম জানতে চেয়ে একটি আরটিআইয়ের চিঠি জমা দেন। বিধানসভায় বিরোধী দলনেতার ঘর বন্ধই ছিল। শোভনদেব, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা গিয়ে বসেন কাউন্সিল চেম্বারের পাশের একটি ঘরে। সবটা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ, এটি বিজেপির তরফে হয়রানি করার অপচেষ্টা। মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক থেকে এবিষয়ে কী সিদ্ধান্ত দলনেত্রী জানান সেটাই এখন দেখার।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...