Monday, May 18, 2026

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

Date:

Share post:

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের বিশেষ দল এবং সিবিআইয়ের তদন্তকারীদের একটি দল যৌথভাবে গ্রেফতার করেছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের মামলায় রাজ্য পুলিশের তরফে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। এই প্রথম সিবিআই আর এক অভিযুক্তকে গ্রেফতার করল।

ঘটনার দিন থেকেই রাজকুমার সিংয়ের মোবাইল ফোন বন্ধ ছিল। এ দিন সে হরিদ্বার থেকে বাসে চেপে দিল্লির দিকে পালানোর চেষ্টা করেছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতেছিলেন তদন্তকারীরা। এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআইয়ের যৌথ দল দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালালেও সে সময় রাজকুমারের হদিশ মেলেনি।

রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) এই মামলায় মায়াঙ্ক ও রাজ সিং-সহ তিনজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের জেরা করেই রাজকুমার সিংয়ের নাম সামনে আসে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর, গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। বাইকে করে আসা আততায়ীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। ঘটনায় আহত হন গাড়ির চালকও। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...