Wednesday, May 20, 2026

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

Date:

Share post:

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। যদিও এখনও পর্যন্ত পুলিশের তদন্ত অনুযায়ী, এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। অবশ্য শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছিল ত্বিষা মাদকাসক্ত। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে মেলেনি মাদকের হদিশ।

উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ত্বিষা শর্মা(৩৩)। উচ্চশিক্ষিত এই তরুণী বিয়ের পাঁচ মাস আগেও ‘মিস পুনে নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে ভোপালের আইনজীবী সমর্থ সিংকে বিয়ে করেন তিনি। শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারপতি। তার পাঁচ মাস পর, মঙ্গলবার রাতে পরিবার ত্বিষার মৃত্যুর খবর পায়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু তাঁর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলে। আরও পড়ুন: অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

অন্যদিকে ত্বিষার শাশুড়ি গিরিবালার দাবি করেন, ত্বিষা নাকি মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন আগে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থাতেও ত্বিষা মাদক সেবন করতেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অন্য। ভোপালের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, ত্বিষার শরীরে কোনও ধরনের মাদক পাওয়া যায়নি। তাঁর কথায়, “ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট, ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা। গলায় ফাঁসের চিহ্নও সেই কথাই বলছে।” তবে ত্বিষার পরিবার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয়। তাঁদের অভিযোগ, তদন্তে গাফিলতি রয়েছে। ত্বিষা আত্মহত্যার জন্য যে বেল্ট ব্যবহার করেছিলেন, তা নাকি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি। নিয়ম অনুযায়ী, আত্মহত্যায় ব্যবহৃত বস্তু ফরেনসিক বিশেষজ্ঞদের হাতে দেওয়া উচিত ছিল, যাতে গলার দাগের সঙ্গে মিলিয়ে দেখা যায়। কিন্তু সেই বেল্ট ময়নাতদন্তে কেন পাঠান হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ফের ময়নাতদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ত্বিষার মা-বাবা।

Related articles

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...