Friday, May 22, 2026

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

Date:

Share post:

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে বুলডোজার নীতি। অন্যদিকে, বাস্তবে শহরে বুলডোজার চালানো। শুক্রবার কলকাতা পুরনিগমের (Kolkata Corporation) দলীয় কাউন্সিলরদের (councilor) বৈঠকে সব ক্ষেত্রেই পথে নেমে প্রতিবাদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পষ্ট বার্তা, যেভাবে বিজেপি গায়ের জোরে কলকাতা  কর্পোরেশনের অধিবেশন (session) বাতিল করেছে তা আইন বিরুদ্ধ। এটা মানা যায় না। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছে দল। নেত্রীর নির্দেশ, রাস্তায় নেমে তৃণমূল কাউন্সিলরদের এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নির্দেশ দিয়েছেন সকলকে একজোট করে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ কর্মসূচি নিতে হবে।

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বৈঠকে তিনি বলেন, লড়াই চালিয়ে যেতে হবে। বৈঠকে বাড়ি ভাঙার প্রসঙ্গে উঠলে, নেত্রী বলেন এভাবে নোটিশ দিয়েই বাড়ি ভাঙা যায় না। তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। পুরসভার নিয়মকানুন আছে। হেয়ারিং করতে হয়। নির্দিষ্ট অভিযোগ থাকলে অভিযুক্তদের বক্তব্য শুনতে হয়। আইনি পরামর্শ নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। নোটিশ দিয়েই বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে এলাম, এ-জিনিস কোথাও হয় না, করাও যায় না। এখানে গা জোয়ারি কাজ চলছে।

আরও পড়ুন : ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

বৈঠক উপস্থিত কাউন্সিলররা সকলেই জানিয়েছেন, তাঁরা আচমকা কর্পোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বর থেকে বৃহস্পতিবার রাতে অধিবেশন বাতিলের ফোন কল পেয়েছেন এবং বাড়িতে চিঠি পেয়েছেন। যা কিনা মেয়র কিংবা কর্পোরেশনের চেয়ারপারসন মালা রায়ের সম্মতিক্রমে হয়নি। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ নেত্রী অবিলম্বে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। সকলকে একজোট করে কর্মসূচি নিতে বলেছেন নেত্রী। কলকাতার ডোরিনা ক্রসিং কিংবা আশেপাশে কোথাও এই কর্মসূচির আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কলকাতা করপোরেশনের বাইরে ধর্না-বিক্ষোভ করতে বাধা দিলে সদনের ভিতরেই বিক্ষোভ-প্রতিবাদ করতে হবে তৃণমূল কাউন্সিলরদের।

এদিন ১১০ জনেরও বেশি কাউন্সিলর এসেছিলেন। এছাড়া, ৯ নম্বর বরোর চেয়ারপারসন দেবলীনা বিশ্বাসের পরিবর্তে আগামী সাতদিনের মধ্যে নতুন কাউকে বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...