Wednesday, May 27, 2026

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

Date:

Share post:

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)। দলের সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi) চিঠি লিখে পদত্যাগ করেছেন বলেই খবর। এর আগে গত রবিবার তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল সাংসদ।

তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফার পর মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি (Kakoli Ghosh Dastider)। তাঁর সঙ্গে দেগঙ্গা, স্বরূপনগর এবং হাড়োয়ার মতো এলাকার আরও ৬ জন তৃণমূল বিধায়কও এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, কাকলি ঘোষ দস্তিদার তাঁকে বলেছেন, এতদিনে স্বাধীনতা পেলাম৷ সেই বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই দলের সব পদ ছাড়লেন কাকলি৷

এর আগে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ বা মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে কাকলি। তিনি লেখেন, ‘১৯৭৬ সাল থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা। চার দশকের আনুগত্যের এই পুরস্কার পেলাম।’ এরপর গত ২৪ মে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

Related articles

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...