Thursday, May 28, 2026

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

Date:

Share post:

‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood) । বুধবার দুপুরে পরিচালকের মৃত্যুর পর বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। জানা গিয়েছে অনীক কন্যা আজ কলকাতায় ফেরার পর আগামিকাল অর্থাৎ শুক্রবার পরিচালকের শেষযাত্রার প্রস্তুতি শুরু হবে। কেন সিদ্ধান্ত বদল তা নিয়ে পরিবারের তরফে খোলসা করে কিছু জানানো হয়নি।

বুধবার দুপুরে সন্ধি দত্তের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ‘আশ্চর্য প্রদীপ’ পরিচালক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে বুধবার রাতেই।চিকিৎসকদের মতে, উপর থেকে পড়ার অভিঘাতে পরিচালকের মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হয়। মাথার খুলির বাঁদিকের হাড় দু’টুকরো হয়ে যায়। খুলির ভিতরে রক্ত জমাট বাঁধার পাশাপাশি বুকের বাঁদিকের পাঁজরও ভেঙে গিয়েছিল। কোমরের হাড় চূর্ণবিচূর্ণ হয়েছে, শরীরের গুরুত্বপূর্ণ ফিমার ও পেলভিক বোন টুকরো টুকরো হয়ে যায়। ফুসফুসেও মারাত্মক চোট পান পরিচালক। প্রথমে জানানো হয়, প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে কিছুক্ষণ তাঁর মরদেহ রাখা হবে। কিন্তু বৃহস্পতিবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, নন্দন নয় বরং সত্যজিৎ রায়ের বাসভবনে রাখা হবে অনীকের দেহ। অনুরাগী, সংস্কৃতি জগতের বিশিষ্টরা সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।

 

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...