‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে (Dairy Industry in Bengal) বড় বিনিয়োগ! পূর্ব ভারতের বাজারের কথা মাথায় রেখে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে পশ্চিমবঙ্গে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’ (Amul)। হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে (Sankrail Food Park) এই অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্টটি (Integrated Dairy Plant) গড়ে তোলা হচ্ছে।

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে এই কারখানা গড়ে ওঠার প্রাথমিক ধাপ শুরু হলেও পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলেই বিষয়টি চূড়ান্ত হয়। এমনটাই জানিয়েছে আমূলের নিয়ন্ত্রক সংস্থা ‘গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’ ( Gujarat Cooperative Milk Marketing Federation Limited)। সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, এই নতুন কেন্দ্রে প্রতিদিন ১০ লক্ষ কেজি উৎপাদনের ক্ষমতাসম্পন্ন প্লান্ট থাকবে। পাশাপাশি কারখানাটিতে দৈনিক ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের করার পরিকাঠামোও রাখা হচ্ছে। ইন্টারন্যাশন্যাল ফার্ম কম্প্যারিসন নেটওয়ার্কের (IFCN) সমীক্ষা অনুযায়ী, দুধ প্রক্রিয়াকরণের নিরিখে বিশ্বব্যাপী প্রথম ২০টি ডেয়ারি সংস্থার মধ্যে আমূলের (Amul) স্থান এখন অষ্টম। বাংলার বুকে এই সংস্থার তরফে বৃহত্তম দইয়ের কারখানা গড়ার সিদ্ধান্ত যে রাজ্যের শিল্পায়নে এক বড় মাইলফলক হতে চলেছে, তা বলাইবাহুল্য। আপাতত কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে দইয়ের বিপুল চাহিদাকে মাথায় রেখেই বাংলায় নিজেদের ব্যবসা বাড়ানোর দিকে মন দিয়েছে আমূল।

–

–

–

–

–

–
–
–
